1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
তালায় মসজিদে জুমার নামাজ পড়া অবস্থায় এক মুসল্লীর মৃত্যু - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ad

তালায় মসজিদে জুমার নামাজ পড়া অবস্থায় এক মুসল্লীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৪৬ Time View

জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৬নং সদর ইউনিয়নের, জেয়ালা নলতা গ্রামের , শুক্রবার (২৭ আগস্ট) মসজিদে জুম্মার নামাজ পড়তে যেয়ে মসজিদের ভিতরে মোমিন গাজী (৫৮) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে সে জেয়ালা নলতা গ্রামের মৃত ইব্রাহিম গাজীর ছেলে।
মোমিন গাজীর ভাইপো শাহাবুদ্দিন বিশ্বাস জানান আমার চাচা আনুমানিক ১২ টা দিকে প্রতিদিনের মতো আজকে ও জুম্মার নামাজ পড়তে যাই খেজুর বুনিয়া বাজারের মসজিদে। পরবর্তীতে আমরা জানতে পারি যে আমার চাচা নামাজ পড়া অবস্থায় মসজিদে ভিতরে মৃত্যুবরণ করেছে।
এ বিষয়ে মসজিদের মুসল্লির রমজান শেখ জানান মোঃ মমিন গাজী প্রথমে চার রাকত সুন্নাত নামাজ পড়তে ছিল দুই রাকাত নামাজের পর সিজায় যেয়ে আর উঠছে না, এই দেখে আমরা সবাই তাকে ডাক দিলাম দেখি আর নড়াচড়া করছে না। পরবর্তীতে বুঝতে পারলাম মনে হয় মারা গেছে।
মোমিন গাজীর রুহের মাগফেরাত কামনা করে ৬নং তালা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব সরদার জাকির হোসেন বলেন আমি তাকে চিনি এবং জানি তিনি একজন ভালো লোক ছিলেন, আল্লাহ তাকে জান্নাত বাসী করুক,
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে তিনি মৃত্যুবরণ করেন, ছেলে টি মালয়েশিয়া থাকেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি