
এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার তিতাস নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ মঙ্গলবার সকালে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসাইন।
এসময় নৌযানে জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম না থাকায় এবং নৌযানে অতিরিক্ত যাত্রী উঠানোর অভিযোগে পাঁচটি মামলায় পাঁচটি নৌযান কে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করার সময় নৌযানের মালিকদের ও যাত্রীদের সচেতন করা হয় এবং নৌপথে চলাচল করার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য মোটিভেশন করা হয়
অভিযানে সক্রিয়ভাবে সহযোগীতা করেন নবীনগর থানা পুলিশ
Leave a Reply