1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী জেলা প্রতিনিধি - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ad

নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধ ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩ Time View

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সরকার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড ও নিরাপত্তাহীনতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। তার দাবি, সীমান্ত রক্ষায় ব্যর্থ হলে সরকারের জাতীয়তাবাদের দাবিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শুধু রাজধানী ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন বিভাগ এবং সীমান্ত এলাকাতেও সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না। তার ভাষায়, প্রকৃত জাতীয়তাবাদী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত সীমান্ত রক্ষা করা। যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থতা থাকে, তাহলে সেটি ‘ভুয়া জাতীয়তাবাদ’-এর প্রমাণ।

গত ৮ মে গভীর রাতে ধজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

নিহতদের বিষয়ে বিজিবির দেওয়া বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে নিহতদের মাদক কারবারি বা চোরাকারবারি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা ভারতীয় অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বিজিবিকে এমন বক্তব্য থেকে সরে আসার আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের আগে বিএসএফ সদস্যরাও সীমান্ত সংঘাতে নিহত হতো, কিন্তু ওই ঘটনার পর দেশের সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা ও মনোবল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মনে করেন।

সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বিশেষ পরিকল্পনা নেওয়ার কথাও জানান তিনি। তার দাবি, সীমান্তজুড়ে খাল খনন করা হবে, যাতে ভারত থেকে মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে।

তিনি অভিযোগ করে বলেন, সীমান্তের ওপারে মাদকের কারখানা গড়ে উঠেছে এবং এসব কার্যক্রমের সঙ্গে ভারতের কিছু রাজনৈতিক ব্যক্তিও জড়িত। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা জরুরি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি