1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নিখোঁজের দুইদিন পরে নৌকা চালকের মরদেহ উদ্ধার ! - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ad

নিখোঁজের দুইদিন পরে নৌকা চালকের মরদেহ উদ্ধার !

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৪৭ Time View

সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিলের বিলশা এলাকা থেকে আরজু(৩০) নামের এক মাঝির মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার সকালে এলাকাবাসী দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার ০৫ নং চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের কদম আলীর ছেলে নিহত আরজু। আরজু পেশায় নৌকা চালক ছিলেন। গত বৃহস্পতিবার(২৬ আগস্ট) বিকেলে বিলদহর ঘাট থেকে যাত্রী সহ নৌকা নিয়ে বের হয় আরজু। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ খবর নিতে থাকে। শুক্রবার দুপুর ২ টার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা নামক স্থান থেকে নৌকার সন্ধান পাওয়া যায়। তবে নৌকা চালক কে খুঁজে পাওয়া যায়নি। নৌকায় রক্তের দাগ রয়েছে বলে জানা গেছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো-আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহত আরজুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি