1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পলিথিন পাতায় মোড়ানো হাবিব হালিমার পাশে ‘পাশে দাঁড়াই’ পাবে নতুন ঘর - dainikbijoyerbani.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ad

পলিথিন পাতায় মোড়ানো হাবিব হালিমার পাশে ‘পাশে দাঁড়াই’ পাবে নতুন ঘর

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪ Time View

 

কলাপাড়া,প্রতিনিধি

মানবতার কল্যাণে আরও একটি মহৎ উদ্যোগের সূচনা করতে যাচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়ার নীলগঞ্জের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’। সংগঠনটি এবার সলিমপুর এলাকার অসচ্ছল দিনমজুর হাবিব ও হালিমা দম্পতির জরাজীর্ণ ও পলিথিনে মোড়ানো বসতঘরটি নতুন করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অত্যন্ত মানবেতর পরিবেশে বসবাস করছেন হাবিব-হালিমা দম্পতি। ঝড়-বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও একটি পলিথিনে মোড়ানো অনিরাপদ ঘরেই কাটছে তাদের জীবন। আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের জন্য একটি নিরাপদ বাসস্থান নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’।

সংগঠনের সদস্য, উপদেষ্টা পরিষদ ও দাতা সদস্যদের অনেকেই ইতোমধ্যে এই মহৎ উদ্যোগে অর্থ সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদেরও এ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘পাশে দাঁড়াই’ গণমানুষের অর্থায়নে পরিচালিত একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দুঃস্থ, অসহায়, অসচ্ছল ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং মানবতার সেবায় কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।

একটি অসহায় পরিবারের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এই মানবিক উদ্যোগে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

মানবিক কাজে অংশীদার হতে যোগাযোগ করুন: নয়নাভিরাম গাইন (নয়ন) সভাপতি পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন, নীলগঞ্জ,কলাপাড়া, পটুয়াখালী।
📞 মোবাইল: ০১৭১০৭৮৩২৬৩

আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। একটি পরিবারের স্বপ্নের ঘর গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে পাশে দাঁড়াই।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি