1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়ায় সারিয়াকান্দিতে পুলিশের ওপর হামলা, কাউন্সিলরসহ গ্রেফতার ২ - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ad

বগুড়ায় সারিয়াকান্দিতে পুলিশের ওপর হামলা, কাউন্সিলরসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৫৬ Time View

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ-

বগুড়া সারিয়াকান্দিতে পুলিশের ওপর হামলার অভিযোগে পৌর কাউন্সিলরসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সারিয়াকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ রনি(৩৫) এবং তার বড় ভাই হিরক আহমেদ জনি(৩৮)। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার কূপতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান।

ওসি মিজানুর রহমান জানান, আপেলের বড় ভাই হিরক আহমেদ জনির নামে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্ট ছিল। এ জন্য তাকে গ্রেফতার করতে আপেলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। কিন্তু এ সময় আপেল পুলিশের সাথে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে তারা পুলিশের গায়ে হাত তোলেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে আসে।

ওসি মিজানুর রহমান আরও বলেন, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি