1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ad

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১২৬ Time View

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় পাঁচ কেজি গাঁজাসহ শাহা আলম(৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি)।

রবিবার (১৭ই অক্টোবর) সকাল ৮টার দিকে শেরপুর উপজেলার হুসনাবাদ হাজীরোড সাকিনস্থ শেরপুর-ধুনটগামী রাস্তার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শাহা আলম সিরাজগঞ্জের বিএ কলেজ রোড দত্তবাড়ী এলাকার মৃত আক্কেল আলীর ছেলে। এসময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা ও ০১টি মোটরসাইকেলসহ শাহা আলমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি