1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ad

বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১১৯ Time View

জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট কালের কন্ঠ শুভ সংঘ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের প্রেস ক্লাব চত্বরে আজ মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়।

কালের কণ্ঠের জয়পুরহাট জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। একই সাথে আনভীরের নিরাপত্তা জোরদারে সরকারের প্রতি আহবান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সম্মিলিত জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আহম্মেদ মোশারফ নান্নু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম কাদির, কালের কন্ঠ শুভ সংঘের জেলা সভাপতি তিতাস মোস্তফা, জেলা এনজিও সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন কুমার মন্ডল, জয়পুরহাট প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাশরেকুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি