1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বারো বছরের মুয়াজ ৮ মাসে হাফেজ, - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
ad

বারো বছরের মুয়াজ ৮ মাসে হাফেজ,

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮ Time View

 

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা অদম্য ইচ্ছাশক্তি, নিয়মিত পরিশ্রম আর পরিবারের দোয়া—এই তিনের সমন্বয়ে মাত্র ৮ মাসে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেছে ১২ বছর বয়সী মেজবাহ উদ্দিন মুয়াজ। এ অসাধারণ কৃতিত্বে তাকে সম্মাননা দিয়েছে পটুয়াখালীর মহিপুর থানা সদর মহিপুর ইউনিয়নের বিপিনপুর জিলাপিতলা জামিয়া হযরত ওমর (রাঃ) মাদরাসা।

সোমবার (২৫ মে) শেষ বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মুয়াজের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাদরাসা কর্তৃপক্ষ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মো মুয়াজ তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা গ্রামের বাসিন্দা এবং মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল বলে জানিয়েছেন পরিবার ও শিক্ষকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম আজাদী। তিনি বলেন, ‘বর্তমান সময়ে শিশুদের মোবাইল ও নানা বিভ্রান্তির মাঝেও মুয়াজ যে অল্প সময়ে হেফজ সম্পন্ন করেছে, তা সত্যিই অনুকরণীয়। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।’

মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক মো. নেছার উদ্দিন বলেন, ‘মুয়াজ অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। প্রতিদিন নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত অনুশীলন করতো। তার আগ্রহ আর অধ্যবসায়ের কারণেই এত দ্রুত হেফজ শেষ করা সম্ভব হয়েছে।’

আরেক শিক্ষক মো. শাহিন আলম বলেন, ‘অনেক শিক্ষার্থী হেফজ সম্পন্ন করতে কয়েক বছর সময় নেয়। সেখানে মুয়াজের এই অর্জন মাদরাসার জন্য গর্বের বিষয়।’

সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হাফেজ মুয়াজ বলেন, ‘আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার শিক্ষক ও বাবা-মা সবসময় আমাকে সাহস দিয়েছেন। ভবিষ্যতে ইসলামি শিক্ষায় আরও এগিয়ে যেতে চাই।’

মুয়াজের বাবা ক্বারী মো. নুরুজ্জামান বলেন, ‘ছেলের এই অর্জনে আমি খুবই আনন্দিত। একজন বাবার জন্য এটি গর্বের মুহূর্ত। আমি চাই সে বড় হয়ে দেশ ও জাতির জন্য একজন আদর্শ আলেম হোক।’

স্থানীয় বাসিন্দা দেলোয়ার সরদার বলেন, ‘এত কম বয়সে এবং স্বল্প সময়ে হেফজ সম্পন্ন করা সত্যিই বিরল ঘটনা। হাফেজ মুয়াজ এলাকার জন্যও গর্বের।’

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা হাফেজ আব্দুল বারেক, হাফেজ আব্দুল মতিন, প্রতিষ্ঠাতা আব্দুল খালেক কবিরাজ, মহিপুর থানা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আফজাল মুসুল্লী, যুবদলের মহিপুর সদর ইউনিয়ন সভাপতি মো. মনির মুসুল্লী, মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার, আজিমপুর নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মুসা আকন, মাদরাসার সিনিয়র সহ-সভাপতি কিরণ হাওলাদার ও নাজিমে তালিমাত হাফেজ মো. হারুন হাওলাদারসহ অনেকে।

### ২৬-০৫-২০২৬। কলাপাড়া পটুয়াখালী।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি