1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বিশ্বনাথের হাওর সংঘর্ষে আলোচিত সোমেল হত্যাকান্ডের আসামী জলিল গ্রেফতার। - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ad

বিশ্বনাথের হাওর সংঘর্ষে আলোচিত সোমেল হত্যাকান্ডের আসামী জলিল গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১৩৮ Time View

বিশ্বনাথের হাওর সংঘর্ষে আলোচিত সোমেল হত্যাকান্ডের আসামী জলিল গ্রেফতার।

 

সিলেট ব্যুরোঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওর নিয়ে সংঘর্ষের ঘটনায় আলোচিত সোমেল হত্যাকান্ডের এক আসামীকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী আব্দুল জলিল দশঘর ইউনিয়নের গাঘুটিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি ওই মামলা (নম্বর ৪ তারিখ ৩/৫/২০২১) এজহারনামীয় ১৯ নম্বর আসামী।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে সিলেটের গোলাপগঞ্জের লক্ষনাবন্দ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিশ্বনাথ থানার নবাগত ওসি গাজী আতাউর রহমান রাজুর তত্বাবধানে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী ও এসআই মোয়াজ্জেম, এসআই অরূপ সাগর।

সিলেটের বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী দৈনিক বিজয়ের বানীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গোলাপগঞ্জের লক্ষনাবন্দ আসদ্দর মিয়ার বাড়ি থেকে সুমেল হত্যা মামলার ১৯ নম্বর আসামী আব্দুল জলিলকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে ওই মামলার সাতজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি