1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বেনাপোল ধান্যখোলা গ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ad

বেনাপোল ধান্যখোলা গ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১৫৬ Time View

বেনাপোল ধান্যখোলা গ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

মোহাম্মদ নূরুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি

যশোরের বেনাপোল ধান্যখোলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রায়হান উদ্দিন মিলন(৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার(২৪ মে) রাত ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ,এসআই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে ধান্যখোলা গ্রামের হাইস্কুল মাঠের পিছন থেকে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।গ্রেফতার মাদক বিক্রেতা রায়হান উদ্দিন ৪নং ঘিবা গ্রামের মীর কাশেমের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গাজাঁসহ মাদক বিক্রেতা রায়হানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক বিক্রেতা রায়হান এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাইল ০১৭১২৯৪৭৯৭১

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি