1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মোংলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আ'লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ad

মোংলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আ’লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৫১ Time View

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও মোংলা পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আঃ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, পৌর আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পীযুষ কান্তি মজুমদার, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম কবির হোসেন, মোংলা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, মোংলা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী প্রমূখ। বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর বর্বর নির্যাতন নিপীড়ন কখনোই বর্তমান আওয়ামীলীগ সরকার মেনে নেবে না, তাদের চিহ্নিত করে কঠোর হস্তে দমন করবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বিনষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল এই সকল হিন্দু সম্প্রদায়ের মানুষদের হামলা চালাচ্ছে।
আরও বলেন,সংঘাত নয়- সম্প্রতিতে দেশ গড়ি। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, উদারচিন্তার একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম জিকু,মোংলা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জি,এম,আল-আমিন,৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার, বিভিন্ন ওয়ার্ড আ’লীগের সভাপতি/সম্পাদকসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও মোংলা থানা পুলিশ ওসি তদন্ত ঠাকুরদাস মন্ডল, এস আই লিটন বিশ্বাস ও পুলিশ সদস্যবৃন্দ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি