1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রামিসা হত্যার বিচার দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন, দোষীদের দ্রুত ফাঁসির দাবি - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ad

রামিসা হত্যার বিচার দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন, দোষীদের দ্রুত ফাঁসির দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৭ Time View

 

মোঃ ফেরদৌস মোল্লাহ্
পিরোজপুর জেলা প্রতিনিধি

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, ভাণ্ডারিয়া উপজেলা শাখা এবং সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মো. বাদশা জোমাদ্দার, সভাপতি মো. মেহেদী হাসান, সাংবাদিক মো. মাইনুল মুন্সী এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুমান সরদার।

তারা বলেন দেশে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দ্রুত বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে রামিসা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।

এ সময় বক্তারা শিশু আছিয়া, তাহিয়া তাসনিম ও ইরাসহ বিভিন্ন সময়ে নির্যাতন ও হত্যার শিকার শিশুদের প্রসঙ্গ তুলে ধরেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসাসহ সকল শিশু ও নারী হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আয়োজকরা জানান, একই দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ভাণ্ডারিয়া জেলা পরিষদ মার্কেটের সামনে আরও একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি