1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রায়পুরে চলমান লকডাউনের দশম দিনে কঠোর অবস্থানে প্রশাসন। - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ad

রায়পুরে চলমান লকডাউনের দশম দিনে কঠোর অবস্থানে প্রশাসন।

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৬৮ Time View

মোঃ জাহিদ হোসেন ইমরান

রায়পুর উপজেলা প্রতিনিধি ।

কঠোর লকডাউনের দশম দিনে রায়পুরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রায়পুর শহর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান পরিলক্ষিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতায় এসব যায়গায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো৷ কোন গণপরিবহন চোখে পড়েনি৷ কেউ কেউ ব্যক্তিগত পরিবহনে আবার কেউ কেউ পায়ে হেঁটে নিজের কাজে বের হয়েছেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ছিলো চোখে পড়ার মত। যারাই ব্যক্তিগত পরিবহনে বা পায়ে হেঁটে বের হয়েছেন তাদের সবাইকেই কৈফিয়ত দিতে হয়েছে পুলিশের (চেকপোস্টে।

কিন্তু, গ্রামাঞ্চলে দেখা গেছে ভিন্ন চিত্র। গ্রামাঞ্চলের ছোট ছোট চা দোকান এবং মুদি দোকানে বসে চা, পান খেতে খেতে গল্প করতে দেখা গেছে সাধারণ লোকজনকে । গ্রামাঞ্চলের ছোট হোটেল খোলা রয়েছে ৷ অনেক রাত পর্যন্ত গ্রামের বাজারে জনসাধারণেকে দেখা যাচ্ছে । মাস্ক ছাড়াও ঘুরতে দেখা গেছে অনেককে ৷ সচেতন মহল বলছেন অসচেতনতা এবং প্রশাসনের অনুপস্থিতি গ্রামাঞ্চলের এরকম পরিস্থিতির জন্য দায়ী। তাছাড়া কঠোর লকডাউন কার্যকরে জনপ্রতিনিধিদের চোখে পড়ার মত সক্রিয়তা ছিলোনা৷

তারা মনে করছেন, শহরের পাশাপাশি গ্রা – গন্জে, অলিতে-গলিতে লকডাউনকে সফল করার জন্য সচেতন মহল, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে আরো আন্তরিক হতে হবে৷

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি