1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রায়পুরে সম্পত্তি বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম। - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ad

রায়পুরে সম্পত্তি বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১৪৪ Time View

রায়পুরে সম্পত্তি বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।

জিহাদ হোসেন রাহাত।
লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ

সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নে স্বামী এবং স্ত্রীকে একইসাথে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ মিনত উল্লাহ পাটাওয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযোগকারী ওসমান গণি (৪৫ )জানান, সকালে তাদের নিজস্ব জায়গার উপর তাদের একই বাড়ির শাহাজান ও তার ছেলে আকবর হোসেন হিমেল (৩৫), রায়হান (৩২), মহিউদ্দিন (২৮) গং সম্মিলিত ভাবে জোরপূর্বক জমি মেপে জায়গা দখলের চেষ্টা চালায়,এসময় গণি এবং তার স্ত্রী হোসনেয়ারা (৩৫) তাদেরকে বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তাদের উভয়কে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে মারাত্নক জখম অবস্থায় স্বজনদের সহযোগীতায় উভয়কে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এব্যপারে অভিযুক্তদের সাথে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আকবর হোসেন হিমেল নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেন। ঘটনা সম্পর্কে অভিযোগকারী ওসমান গণি জানান আমরা উপযুক্ত বিচার দাবী করে থানায় মামলা করার প্রস্তুতি গ্রহন করেছি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি