1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রান - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ad

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রান

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৬ Time View

জিহাদ হোসেন রাহাত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এর মধ্যে চরচামিতা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ে দুজন ও আটিয়াতলিতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইকবাল পাটওয়ারী নামে অপর যুবকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫২৪৭৫) লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের চরচামিতা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।

নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ইকবাল কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা।

এতে দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

অন্যদিকে একই সড়কের আটিয়াতলি এলাকায় অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ইকবাল মারা যান।

চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক ও হাইওয়ে পুলিশের ওসি যোবায়েরুল হক জানান, পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি