1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শিবগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে ঐতিহাসিক পাতা খেলা, - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ad

শিবগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে ঐতিহাসিক পাতা খেলা,

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

মোঃ ওসমান গনী, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে আনন্দ-উৎসব ও গ্রামীণ ঐতিহ্যের আবহে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক পাতা খেলা। আন্তঃজেলা ট্রাক ড্রাইভার সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ব্যতিক্রমী পুরস্কার ঘোষণায় খেলাটি পরিণত হয় দর্শকদের বাড়তি আকর্ষণে।

শিবগঞ্জের চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম ভাজুল ইসলাম।

খেলার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল পুরস্কার বিতরণের ব্যতিক্রমী আয়োজন। প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ছাগল এবং পরাজিত দলের সদস্যদের দেওয়া হয় রাজহাঁস। প্রচলিত পুরস্কারের বাইরে এমন ভিন্নধর্মী আয়োজন উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করে।

আয়োজকরা জানান, সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত জীবনে আনন্দের উপলক্ষ তৈরি করতেই এ খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে সদস্যদের মধ্যে ঐক্য ও আন্তরিকতা বৃদ্ধি পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমিতির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি