1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা । - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ad

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩২ Time View

মোঃ জাহিদ হোসেন ইমরান

রায়পুর প্রতিনিধি

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী’র সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মামুনুর রশীদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন । এ সময় উপদেষ্টা হিসেবে মাননীয় সংসদ সদস্য মহোদয় উপজেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। রায়পুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ নিয়ে জটিলতা, জ্যাম নিয়ে পরিকল্পনা, সিএনজি যাওয়া আসা নিয়ে জটিলতা নিয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য। চাঁদপুরের সিএনজি রায়পুর আসতে পারলে, রায়পুরের সিএনজি কেন যেতে পারবে না- তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। সভায় আরো উপস্থিত ছিলেন সম্মানিত মেয়র, রায়পুর পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, অফিসার ইনচার্জ, রায়পুর থানা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ , সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সদস্য।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি