1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আটকে পড়া কর্মীদের ফিরিয়ে আনার ব্যাপারে বাহরাইন সরকারের সাথে আলোচনা - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ad

আটকে পড়া কর্মীদের ফিরিয়ে আনার ব্যাপারে বাহরাইন সরকারের সাথে আলোচনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৭১২ Time View

আটকে পড়া কর্মীদের ফিরিয়ে আনার ব্যাপারে বাহরাইন সরকারের সাথে আলোচনা

মোঃ জাহাঙ্গীর আলম
বাহারাইন প্রতিনিধি
গত ২৩ ডিসেম্বর ২০২০, বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (কন্সুলারj অ্যাফেয়ার্স বিভাগের প্রধান) শেখা রানা বিনতে ঈসা আল খালিফার সাথে বাহরাইনে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ড: মুহাম্মদ নজরুল ইসলামের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

১. শুরুতেই মান্যবর রাষ্ট্রদূত ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া আটকে পড়া প্রবাসীদের বাহরাইনে ফিরিয়ে আনার বিষয়ে পুনরায় অনুরোধ করেন। আটকে পড়া কর্মীদের ফিরিয়ে আনা হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নি। তবে শেখা রানা জানান, এটি আসলেই দুর্ভাগ্য যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুরো বিশ্বে পুনরায় বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতির ওপর এর ক্ষতিকর প্রভাবে সকল স্তরের কর্মীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং চাকরি হারাচ্ছে। তারপরও তিনি আটকে পড়া কর্মীদের একটি হালনাগাদ তালিকা প্রেরণের অনুরোধ জানান এবং এ বিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

এ প্রেক্ষিতে আটকে পড়া সকল প্রবাসী ভাইদেরকে আগামী রবিবার (২৭ জানুয়ারি তারিখ) এর মধ্যে নিচের গুগোল ফর্মটি পূরণ করারও জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে আপনারা বাংলাদেশের যে কোন কম্পিউটার/ ইন্টারনেট এর দোকানের সাহায্য নিতে পারেন।

২. মান্যবর রাষ্ট্রদূত বাহরাইন সুন্নি ওয়াকফ এর অধীনস্থ বাংলাদেশি মুয়াজ্জিনদের ভিসা নবায়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান।

৩. মান্যবর রাষ্ট্রদূত ডঃ নজরুল বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নতুন ভিসায় নিয়োগের অনুরোধ করলে শেখা রানা বাহরাইনের বাজারে বাংলাদেশী কর্মীদের চাহিদা ও সুনাম এর কথা উল্লেখ করেন এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। দক্ষতার গুণগতমান মূল্যায়নে দু’দেশের যৌথ একটি মেকানিজম প্রতিষ্ঠার ব্যাপারেও দুজন আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া মান্যবর রাষ্ট্রদূত বাহরাইনে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যাপারে তার কর্ম পরিকল্পনা তুলে ধরেন এবং সহযোগিতা কামনা করেন।

৪. দু’দেশের মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মান্যবর রাষ্ট্রদূত ‘দশ বছর মেয়াদী কৌশলপত্রের’ বিষয়ে অবহিত করলে শেখা রানা তাতে নিবিড় আগ্রহ প্রকাশ করেন, এবং তা ফলপ্রসূ করার জন্য বাহরাইন সরকারের আশু পদক্ষেপ এর নিশ্চয়তা দেন।

৫. এছাড়াও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ও জনগুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বৈঠকে তাঁর সাথে আলোচনা হয়।

৬. পরিশেষে, মান্যবর রাষ্ট্রদূত তাকে বাংলাদেশের হালদা ভ্যালি চা ও দেশীয় চামড়াজাত পণ্যের স্যুভেনির উপহার হিসেবে প্রদান করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছে চীন। গতকাল বুধবার বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান। খবর বিবিসির। তিনি বলেন, আমাদের চীনা বন্ধুরা মনে করেন, যুদ্ধ-পরবর্তী ইরান আর আগের ইরানের মতো নেই এবং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্যালোচনা করেছি। এর মাঝে ছিল যুদ্ধ, যুদ্ধ অবসানের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে নানা ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি ও চলমান দর-কষাকষি। ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে নতুন সময় আসছে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় বিজয়ের নিরাপত্তা বহর প্রত্যাহার এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিযুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীনমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি