1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
উপজেলা ডিজিটাল সেন্টার" এর শুভ উদ্বোধন । - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ad

উপজেলা ডিজিটাল সেন্টার” এর শুভ উদ্বোধন ।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১২৪ Time View

মোঃ জাহিদ হোসেন

রায়পুর উপজেলা প্রতিনিধি

রায়পুর উপজেলা পরিষদের অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দীর্ঘদিনের কাঙ্খিত “উপজেলা ডিজিটাল সেন্টার” এর। সম্মানিত চেয়ারম্যান, উপজেলা পরিষদ জনাব মামুনুর রশীদ এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী’র উদ্যোগ ও বাস্তবায়নে আজ “উপজেলা ডিজিটাল সেন্টার” এর শুভ উদ্বোধন করেন জনাব এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন মহোদয়, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর -২।
ডিজিটাল সেন্টার হচ্ছে উপজেলা পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তিনির্ভর একটি অত্যাধুনিক তথ্য জ্ঞানকেন্দ্র(টেলিসেন্টার) যার উদ্দেশ্য হলো তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা নিশ্চিত করা। এ কেন্দ্র থেকে গ্রামীণ জনপদের মানুষ খুব সহজেই তাদের বাড়ীর কাছে পরিচিত পরিবেশে জীবন ও জীবিকাভিত্তিক তথ্য ও প্রয়োজনীয় সেবা পায়
এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত চেয়ারম্যান ,রায়পুর উপজেলা পরিষদ, সম্মানিত মেয়র, রায়পুর পৌরসভা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি