1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ad

ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন

রামপাল উপজেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮ Time View

 

বাগেরহাটের রামপাল একটি প্রত্যন্ত ও উপকূলীয় অঞ্চল এখানে মানুষের জীবন মানে এখনো আধুনিকতার ছোঁয়া আসেনি বললেই চলে পাশাপাশি এখানকার মানুষের বড় হুমকি হচ্ছে সাদু পানির অভাব। সারাবছরই প্রায় এ অঞ্চলের মানুষকে লোনা পানির অভিশাপকে সঙ্গে নিয়ে জীবনযাপন করতে হয়
এ অভিশাপ থেকে মুক্তি দিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম নিয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ।

সাধারণ মানুষের কাছে সাদু ও নিরাপদ পানি পৌঁছে দিতে ওয়ার্ল্ড ভিশন হাতে নিয়েছে সোলার পাওয়ার সেইফ ওয়াটার ফর কোস্টাল কমিউনিটিজ প্রোজেক্ট যার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রজেক্টের উদ্বোধন করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড: শেখ ফরিদুল ইসলাম।

০৯ মে( শনিবার) সকাল সাড়ে দশটায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, সাউর্দান বাংলাদেশ ক্লাস্টার ওয়ার্ল্ড ভিশনের ডিপুটি ডিরেক্টার জেনি মিলড্রেড ডি ক্রুজ, সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম, রামপাল এরিয়া কো-আডিনেশন সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত পাল, পরিবেশ কর্মী ও সাবেক মোংলা উপজেলার ভাইস চেয়ারম্যান নূর আলম

এসময় আরো উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার ( ভুমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব আর রশিদ ,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফানিজ ফাতেমা শেফা ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের সকল অফিসার বৃন্দ ও কর্মচারীবৃন্দু ,উপজেলার নানা ইউনিয়ন থেকে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সহ এলাকার সচেতন নাগরিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামকে
কৃতজ্ঞতা জানাচ্ছি যে নিরাপদ পানি নিশ্চিতকরণে তারা জনগণের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার জন্য যে মহতি পদক্ষেপ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয় । এ জনপদের মানুষের চিরকালই নিরাপদ পানির সমস্যা এ সমস্যা সমাধানে কোন একা ব্যাক্তি বা সংগঠনের পক্ষে সম্ভব না তাই আমাদের সকলের একত্র প্রচেষ্টা বদলে দিতে পারে এ জনপদের মানুষের জীবনমান । আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ওয়ার্ল্ড ভিশনের পাশে থাকবো এবং আশা করি ওয়ার্ল্ড ভিশন সহ
অনন্যা এনজিও প্রতিষ্ঠানকে সাথে নিয়ে একত্রে আমরা সুন্দর একটি জনপদ গড়ে তুলবো
এজন্য সকলের সহযোগিতা কামনা করছি ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথোন চৌকিদার ও প্রোগ্রাম অফিসার ইশিতা বৌরাগী

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি