1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় উপকূলীয় গোলগাছ চাষীদের প্রশিক্ষন ও উপকরণ বিতরন।। - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ad

কলাপাড়ায় উপকূলীয় গোলগাছ চাষীদের প্রশিক্ষন ও উপকরণ বিতরন।।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

মো.নাহিদুল হক

কলাপাড়ায় উপকূলীয় গোলগাছ চাষীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রশিক্ষন প্রাপ্ত কৃষকদের মাঝে এসব উপরকণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। এছাড়া পটুয়াখালী খামারবাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মাদ আমানুল ইসলাম, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসাইন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখছেদুল আলমসহ বিভিন্ন প্রন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও উপকূলের কৃষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উপকূলীয় কৃষকরা যাতে গোলগাছ থেকে রস সংগ্রহ বাজারে বিক্রির মাধ্যমে আার্থিকভাবে লাভবান হতে পারে। এজন্য উপকূলীয় অঞ্চলের কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের প্রশিক্ষণ ও গুড় তৈরীর সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলার ৬টি ইউনিয়ন চাকামইয়া, টিয়াখালী, নীলগঞ্জ, মিঠাগঞ্জ, মহিপুর ও ডালবুগঞ্জ ইউনিয়েনর মোট ২৪০ জন কৃষকদের প্রত্যেককে ১টি উন্নতমানের ডোংগা, ১টি এ্যালুমিনিয়ামের বড় ধামা, ১টি স্টিলের উপরি, দুটি ২ ফুট লম্বা কাঠের বৈঠা, ২টি খুনতি, ২টি ভারী ও বিশেষ ধারালো লোহার দা, ২টি গাদ কাটার ছাঁকনি ও ২টি এ্যালুমিনিয়ামের কলসি দেয়া হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি