1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় প্রাথমিক দূর্যোগ সতর্কতা ক্যাম্পেইন' অনুষ্ঠিত  - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ad

কলাপাড়ায় প্রাথমিক দূর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩২ Time View

মোঃ নাহিদুল হক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। কলাপাড়ায় দুই দিন ব্যাপি প্রাথমিক দূর্যোগ সতর্কতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের কাঞ্চন সরদার বাড়ি এবং চম্পাপুর ইউনিয়নের দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবি ও সোম দুই দিন ব্যাপি এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ইন্টারএ্যাকট এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ গ্রাইভ প্রকল্প কলাপাড়ার এর আয়োজন করে। এ সময় প্রাইভ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূৰ্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল চন্দ্র দাস, কমিউনিটি ফেসিলেটর লাখাইন, আল-আমিন, তুষার বাড়ৈ, আসমা বেগম এবং কমিউনিটি মবিলাইজার সুমি উপস্থিত ছিলেন। এ ছাড়া সিসিপি, স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা অংশগ্রহনে করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এসএম আল-আমিন ও রাব্বী।

বক্তারা দূর্যোগের আগাম সতর্কতায় করনীয় বিষয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি পতাকার সাথে দূর্যোগের সিগনাল কত হবে তা বোঝনো হয়।

সচেতনা বৃদ্ধি মূলক একটি নাটিকা মঞ্চায়ন করেন। শেষে প্রতিযোগীদের মাধ্যে উপহার বিতরণ করা হয়।

 

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি