1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গলাচিপায় রামিসার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন - dainikbijoyerbani.com
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ad

গলাচিপায় রামিসার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০ Time View

 

গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় গলাচিপা সরকারি কলেজ মাঠের পশ্চিম পাশে গলাচিপা দারুল কুরআন নুরানী মাদরাসার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম,
আস-সুন্নাহ ফাউন্ডেশনের গলাচিপা উপজেলা প্রতিনিধি মাও. মো. মাহমুদুল হাসান, গলাচিপা উপজেলা ইমাম পরিষদের দপ্তর সম্পাদক হাফেজ মাও. মো. জাহিদুল ইসলাম। এছাড়াও মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। নারী ও শিশুদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত বিচার কার্যকর করা এবং সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী উম্মে তাইয়েবা প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি পাঠ করেন। চিঠিতে বলা হয়, “আজ আমার বুকটা কান্নায় ফেটে যাচ্ছে। আমার মতোই ছোট নিষ্পাপ রামিসাকে আমাদের মাঝ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। সে আর কোনোদিন তার মায়ের কোলে ফিরবে না, কোনোদিন স্কুলে যাবে না।”চিঠিতে আরও উল্লেখ করা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আমাদের দেশের সব শিশুর অভিভাবক। রামিসার কী দোষ ছিল? আজ তার বাবা-মায়ের কান্না দেখে আমাদের নিজেদের মায়ের চোখও পানিতে ভরে যাচ্ছে। আমরা তো শুধু একটু নিরাপদে বাঁচতে চেয়েছিলাম।”শিক্ষার্থীরা চিঠিতে রামিসা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, “এমন কঠোর শাস্তি দিন, যেন আর কোনো অপরাধী কোনো শিশুর দিকে হাত বাড়ানোর সাহস না পায়। আমরা আর কোনো বোনকে এভাবে হারাতে চাই না। আমরা দ্রুত বিচার চাই।”মানববন্ধনে অংশগ্রহণকারীরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি