1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ঢাকায় বসছে ২৮ পশুর হাট, টেন্ডারে কড়াকড়ি দুই সিটির - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
ad

ঢাকায় বসছে ২৮ পশুর হাট, টেন্ডারে কড়াকড়ি দুই সিটির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯ Time View

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় এবার মোট ২৮টি কোরবানির পশুর হাট বসানোর পরিকল্পনা করেছে দুই সিটি করপোরেশন। হাট ইজারায় স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় স্থায়ী গাবতলী হাটসহ মোট ১৬টি পশুর হাট বসবে। এর মধ্যে ১৫টি অস্থায়ী হাট নিয়মিত টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হচ্ছে।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পুরো টেন্ডার প্রক্রিয়া উন্মুক্তভাবে পরিচালনা করা হচ্ছে। অংশগ্রহণকারীরা সরাসরি প্রক্রিয়া দেখতে পারছেন এবং আপিলের সুযোগও রাখা হয়েছে। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে তিন ধাপে টেন্ডার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এবার ১২টি অস্থায়ী পশুর হাট বসবে। ইতোমধ্যে হাটের সীমানা নির্ধারণ ও ইজারার কাজ চলছে।

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জানান, সব হাট উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের আগে কোথাও হাট বসতে দেওয়া হবে না। পাশাপাশি নির্ধারিত সীমানার বাইরে হাট পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসির ১৫টি অস্থায়ী হাটের মধ্যে ইতোমধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটির সিডিউল বিক্রি শেষ হলেও চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি। আগামী ১১ মে’র মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা, প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে দুই সিটি করপোরেশন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি