1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নওগাঁর টর্চার সেলের পরিচালক রুহুল গ্রেপ্তার - dainikbijoyerbani.com
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ad

নওগাঁর টর্চার সেলের পরিচালক রুহুল গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫০ Time View

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ

মধ্যেযুগের কাইদায় নওগাঁর মহাদেব পুর গড়ে উঠে ছিল একটি টর্চার সেল। যেখানে প্রায় ব্যবসায়ীদের ধরে এনে পরিবারের কাছে চাঁদা চাওয়া হতো। চাঁদা না পেলেই চলতো নির্যাতন। শুক্রবার রাতে সেই টর্চার সেলে অভিযান চালিয়ে সন্ত্রাসী রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার বেলা ১১টার দিকে র‌্যাব-৫ সদর দফতরে প্রেস ব্রিফিং করে রুহুলকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক লে: কের্ণেল জিয়াউর রহমান তালুকদার জানায়, সম্প্রতি মহাদেবপুরের নার্সারী ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে অপহরণ করে চাঁদা দাবি করে রুহুল ও তার সাঙ্গপাঙ্গরা। চাঁদার টাকা না দিলে মিঠুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে মিঠুনের স্ত্রী শ্যামলী রানী তার স্বামীকে ছাড়াতে গেলে তাকেও মারধর করে মাথার চুল কেটে দেয়া হয়।

তিনি বলেন, তিন দিন পর সেখান থেকে মিঠুনকে উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই পলাতক ছিলো রুহুল আমিন। গত রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকা থেকে রুহুলকে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে রুহুলের সহযোগী তরিকুলকে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি