1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নানিয়ারচরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ad

নানিয়ারচরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৮ Time View

নানিয়ারচরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

মাহাদী বিন সুলতানঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নানিয়ারচর সেনা জোন কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২শে ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলা প্রশাসন ও পরিষদের সহযোগিতায় নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় হতে ঢাকা ম্যারাথন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জোন কমান্ডার লে. কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের ১ম ধাপে ৩৫০জন প্রতিযোগীর অংশগ্রহণে নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় হতে নানিয়ারচর সেতু এবং সেতু হতে পূনরায় মডেল উচ্চ বিদ্যালয় পর্যন্ত মোট ৫ কিলোমিটার এই ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

ম্যারাথন শেষে মেজর এসএম রুবাইয়াস হুসাইন (পিএসসি)’র সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার প্রমূখ।

এসময় ম্যারাথনে অংশগ্রহণকারী প্রথম ১০জনকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবং সকলকে সম্মান সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের ২য় পর্ব অনুষ্ঠিত হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি