1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পটুয়াখালীর বাউফলে স্বামীর সাথে রাগ করে স্ত্রীর আত্মহত্যা - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ad

পটুয়াখালীর বাউফলে স্বামীর সাথে রাগ করে স্ত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৭ Time View

পটুয়াখালীর বাউফলে স্বামীর সাথে রাগ করে স্ত্রীর আত্মহত্যা

মোঃ আশিকুর রহমান তুষার বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে এক নারী , তার নাম মোসাঃ মাসুমা বেগম (২৬) নামের গৃহবধূ বিষপানের মাধ্যমে আত্মহত্যা করেছে। শনিবার (২৭শে ফেব্রুয়ারী) সকাল আনুমানিক ৯.৩০ মিনিটের দিকে উপজেলার বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাসুমা ওই গ্রামের জামাল হোসেনের স্ত্রী। মাসুমার দুটি কন্যা সন্তান রয়েছে ছানিয়া (৯) ও নুসরাত (২) নামের।
ঘটনাস্থলে প্রত্যাক্ষদর্শীরা জানান,শুক্রবার রাতে বড় মেয়ে ছানিয়াকে লেখাপড়া করানোকে কেন্দ্র করে স্বামী জামালের সঙ্গে স্ত্রী মাসুমা বেগমের কথা কাটাকাটি হলে স্ত্রীকে মারধর করেন জামাল। ওই মারধরের ঘটনা নিয়ে শনিবার সকালে তার ননদ খাদিজার সঙ্গেও তুমুল ঝগড়া হয় মাসুমার।

পরবর্তীতে স্বামী ও ননদের সঙ্গে অভিমান করে পাশের ঘরের পিছনে গিয়ে কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়েন মাসুমা বেগম । এ সময়ে ওই বাড়ীর বাবুলের স্ত্রী ডলি আক্তার প্রথমে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুমাকে মৃত ঘোষণা করেন। বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি