1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পীরগঞ্জে ১৪ বছরের মেয়েকে গণধর্ষণঃ আটক -১ - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ad

পীরগঞ্জে ১৪ বছরের মেয়েকে গণধর্ষণঃ আটক -১

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১২৯ Time View

পীরগঞ্জে ১৪ বছরের মেয়েকে গণধর্ষণঃ আটক -১

মোঃ পারভেজ হাসান
ঠাকুুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তিন ধর্ষকের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে একজনকে প্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ।
পীরগঞ্জ থানা পুলিশ ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে পৌর শহরের রঘুনাথপুর মহল্লার ঐ কিশোরী বাড়ি থেকে দোকানে সেম্পু কিনতে গেলে রঘুনাথপুর টিএন্ডটি পাড়া মহল্লার মকবুলের ছেলে শামীম (১৯), একই এলাকার ইলিয়াসের ছেলে রাব্বি (১৯) এবং সালামের ছেলে রাকিব (২০) নামে তিন যুবক তাকে প্রলোভন দেখিয়ে দোকানের পাশের রুমে (রাব্বির বাড়িতে) নিয়ে গিয়ে হাত ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষন করে। এ সময় ধর্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে গান বাজায়। ধর্ষণ শেষে কিশোরীকে ঘড়ের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে এলাকার লোকজন ঐ কিশোরীকে হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাবা মাকে খবর দেয়। ঘটনা জানতে পেরে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামীম (১৯) নামে একজনকে গ্রেফতার করে সোমবার জেল হাজতে প্রেরণ করেন। এঘটনায় ঐ কিশোরীর পিতা বাদি হয়ে তিন জনের নামে মামলা করেছেন।
ঠাকুরগাঁও (এডিশনাল এসপি) মুশফিকুর জামান ও পীরগঞ্জ (সার্কেল এসপি) আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানায়, আসামীদের বাড়ি শহরের রঘুনাথপুর মহল্লায়। একজন গ্রেফতার হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি