1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়ার মহিষবাথানে প্রবাসী চাচা হত্যায় জড়িত সন্ত্রাসী রোপন বিদেশী পিস্তল সহ গ্রেফতার ৫ - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ad

বগুড়ার মহিষবাথানে প্রবাসী চাচা হত্যায় জড়িত সন্ত্রাসী রোপন বিদেশী পিস্তল সহ গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৬৪ Time View

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া সদরের শেখেরকোলা মহিষবাথানে আমেরিকা প্রবাসী চাচা আব্দুর রাজ্জাককে (৬৫) গুলি করে ও কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত ভাতিজা ওমর খৈয়াম রোপনসহ ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সেই সঙ্গে জব্দ করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও একটি প্রাইভেটকার।

বুধবার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা।

গ্রেফতারকৃতরা হলোঃ নিহত আব্দুর রাজ্জাকের ভাতিজা ওমর খৈয়াম রোপন (৫২), রোপনের গাড়ি চালক হেফজুল ওরফে জনি (২৬), আল আমিন (২২), লিমন শেখ (২৫), সীমান্ত (২০)। গ্রেফতারকৃতদের মধ্যে জনি ও আল আমিন গুলিবিদ্ধ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার ঈদের দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হত্যাকাণ্ডের পর বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় প্রাইভেটকার যোগে দুই সহযোগী নিয়ে পালিয়ে যাচ্ছিলেন রোপন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত রোপন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।তার নামে ৩টি হত্যাসহ ৬টি মামলা রয়েছে।

উল্লেখ্য,মঙ্গলবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান বাজারে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় ধর্নাঢ্য ব্যবসায়ী আমেরিকা প্রবাসী আব্দুর রাজ্জাক সরকারকে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি