1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ad

বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

 

 

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখলের চেষ্টা, মাছ ধরে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা নামজুল ইসলাম নয়ন।

 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টেন্ডারের মাধ্যমে ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সনের জন্য পুকুরটি ইজারা নেন সাইদুর রহমান। ইজারার বিপরীতে সরকারি পাওনা পরিশোধের পর গত ৬ মে পুকুরে প্রায় ৬০ হাজার টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়।

 

অভিযোগ অনুযায়ী, মাছ অবমুক্ত করার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরটি দখলের চেষ্টা করেন এবং সেখান থেকে মাছ ধরে নিয়ে যান। এ ছাড়া পুকুরে গেলে সাইদুর রহমানকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উভয় পক্ষকে ডাকা হয়। সেখানে প্রতিপক্ষের লোকজন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগে দাবি করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা নামজুল ইসলাম নয়ন পুকুরের ইজারাদারের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি