1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ad

বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৪৩ Time View

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের ২০২১ইং শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ (৩ ডিসেম্বর) শুক্রবার সকাল ১১টার সয়ম পৌর কিন্ডার গার্ডেন স্কুল চত্তরে স্কুলের প্রধান শিক্ষক আলিমুল ইসলামের সভাপতিত্বে এই বিদায় অনুষ্ঠান অনুষ্টিত হয়।পৌর কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক আলিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সভাপতি, স্কুল পরিচালনা কমিটি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোছা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর ডাঃ ওবায়দুল মিনহাজ,ও মনজুর এলাহী রুবেল চৌধুরী,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, পৌর কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক আলিমুল ইসলাম প্রমুখ

এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থীর অভিভাবকগণ, শিক্ষার্থী, সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২০২১ ইং শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর বিদায়ী পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি