1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মঠবাড়িয়ায় মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন - dainikbijoyerbani.com
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ad

মঠবাড়িয়ায় মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২২ Time View

নাশির উদ্দিন পিরোজপুর প্রতিনিধি, 

পিরোজপুরের মঠবাড়িয়ায় শংকর ভূষন মিত্র, সঞ্জীব কর্মকার, অসিম বাবু সহ আরো অজ্ঞাত ৪/৫ জনের একটি প্রতারক চক্রের দেয়া মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রায় ২০ জন ভুক্তভোগীরা। শুক্রবার (০৩ জুলাই ২৬ ইং) সকালে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটিতে মঠবাড়িয়া সহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা উপস্থিত থেকে এই প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীগনের পক্ষে লিখিত বক্তব্যে জানান, মঠবাড়িয়ায় বসবাসরত প্রতারক মৃত সুধাংশু কর্মকারের ছেলে সঞ্জীব কর্মকার, মৃত মনোহর মিত্রের ছেলে শংকর ভূষন মিত্র, অবনি ভুষনের ছেলে অসিম বাবু সহ ৭/৮ জন ব্যক্তির একটি প্রতারক চক্রের দল বিভিন্ন সময়ে মঠবাড়িয়া সহ বিভিন্ন এলাকার লোকদের নামে বেনামে ভুয়া চেকের পাতা তৈরি করে যশোর, ফরিদপুর, পঞ্চগড় সহ বিভিন্ন জায়গা থেকে প্রথমে লিগ্যাল নোটিশ ও পরে মিথ্যা মামলা দেয়। যেই চেকের পাতাগুলো তৈরি করে মামলা করা হয় সেইগুলা তাদের না এবং এমনকি অনেক ভুক্তভোগীরা রয়েছে যারা কোনদিন ব্যাংকেও যাননি। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা অনেকে যশোর জজ কোর্টের এ্যাডভোকেট হালিম জোয়ার্দ্দারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সঞ্জীব কর্মকারের কথা স্বীকার করেন। ভুক্তভোগীরা বলেন উক্ত প্রতারক চক্রের কোন ব্যক্তির সাথে যদি কোন প্রকার লেনদেন করেন তাহলে মঠবাড়িয়ায় একটি বিজ্ঞ আমলী আদালত রয়েছে সেখানে আমাদের নামে মামলা না করে হয়রানি করার উদ্দেশ্যে দুর দুরন্তের আদালত থেকে মামলা করেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজকের সময়ের বার্তার স্টাফ রিপোর্টার মোঃ নাসির উদ্দিন ও রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদীকা রোজীনা আক্তার তথ্য সংগ্রহ করতে গেলে তাদের নামেও উকিল নোটিশ করান উক্ত প্রতারক চক্র। কিন্তু সেই উকিল নোটিশের খামের মধ্যে কোন কাগজ পাওয়া যায়নি এবং তারা বিষয়টি নিয়ে মঠবাড়িয়া থানায় একটি জিডি (জিডি নং ১৫৭৩, তাং ২৭/০৬/২৬ ইং) করেছেন। উক্ত মিথ্যা মামলার বিষয়ে অনেকে যশোর সহ বিভিন্ন আদালতে গিয়ে হাজিরা দিয়ে এসেছেন। ভুক্তভোগীরা উক্ত প্রতারক চক্রের হয়রানি ও মিথ্যা মামলা থেকে বাঁচতে চায়। সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের উর্ধতন কর্তৃপক্ষের প্রশাসনের কাছে উক্ত প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনের কথাগুলো জাতীয়, আঞ্চলিক, ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করার জন্য সংবাদ কর্মীদের আহব্বান করেন ভুক্তভোগীরা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি