1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মোংলায় সরকারি রাস্তা নির্মাণে বাঁধা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন  - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ad

মোংলায় সরকারি রাস্তা নির্মাণে বাঁধা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন 

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪ Time View

 

মো: বায়জিদ শেখ মোংলা প্রতিনিধি

মোংলায় কাপালিরমেঠসহ ৭ গ্রামের ১০ হাজার মানুষের চলাচলের একমাত্র সরকারী রাস্তা নির্মাণে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে গ্রামবাসী। রাস্তা নির্মাণে এক প্রভাবশালী ব্যক্তির বাঁধা সৃষ্টির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালিরমেঠ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে ভুক্তভোগী শতশত নারী-পুরুষ।

মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন শেষে ভুক্তভোগীরা বলেন, আমাদের বাপ-দাদার আমল থেকে সরকারি এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি। এ রাস্তা দিয়ে ৭ টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ যাতায়াত করে। রাস্তাটি যেই পাকা করার কাজ শুরু হয়েছে সেই তাতে বাঁধা দিয়েছে প্রভাবশালী এক ব্যক্তি। আমরা বাঁধা সৃষ্টিকারী প্রভাবশালী ব্যক্তির বিচার চাই এবং দ্রুত পাকা রাস্তা নির্মাণ চাই। তারা আরো বলেন, এ ঘটনায় জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনের সকল দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তির কারণে কোন দপ্তরের অভিযোগই কার্যকর হচ্ছেনা। 

দীর্ঘ প্রায় ৫০/৬০ বছরের পুরানো ইটের ভাঙ্গাচোরা রাস্তাটি দিয়ে বর্ষা মৌসুমে এখানকার বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। তাই রাস্তাটি পাকা নির্মাণে অর্থ বরাদ্দ হয়। এরপর ঠিকাদার কাজ শুরু করতে গেলে তাতে বাঁধা দেয় রাস্তার পাশের প্রভাবশালী এক জমির মালিক। এতে ক্ষোভে ফুসে উঠেছে কাপালিরমেঠ, দোয়ানেরকুল, বুড়িরডাঙ্গা, কাঠামারী, গজগজিয়া, নলবুনিয়া, ছত্রিশকুড়ার গ্রামের হাজার হাজার মানুষ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, ওখানে খাস জমি নিয়েও সমস্যা রয়েছে। এ সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে, তদন্ত শেষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি