1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মোংলায় ছেলের হাতে মা খুন, ছেলে ও ছেলের বৌ আটক - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ad

মোংলায় ছেলের হাতে মা খুন, ছেলে ও ছেলের বৌ আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২০৩ Time View

মোংলায় ছেলের হাতে মা খুন, ছেলে ও ছেলের বৌ আটক

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের কোদালের কোপে প্রাণ গেলো গর্ভধারিণী মায়ের। মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার শেহলাবুনিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহত শৈবালীনি রায় (৬০) মোংলা উপজেলার শেহলাবুনিয়া গ্রামের হোমিও ডাক্তার ক্ষিতিশ চন্দ্র রায়ের স্ত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শৈবালীনি রায়ের ঘাতক ছেলে সুব্রত রায় (৪৫) ও তার স্ত্রী সুচিত্রা (৩৫ কে আটক করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ও এলাকাবাসি জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার নিজ বাড়ীতে বসে পশু চিকিৎসক সুব্রত রায় তার স্ত্রীর সাথে মায়ের কলহের কারনে মা শৈবালীনিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে ও তার স্ত্রীকে আটক করে মোংলা থানা পুলিশ। মোংলা থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল বাহার চৌধুরী দৈনিক বিজয়ের বনী’কে বলেন, ছেলের হাতে মায়ের খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে ও তার স্ত্রীকে আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি