1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের নারীর উপর সশস্ত্র হামলা - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ad

মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের নারীর উপর সশস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১৪৯ Time View

মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের নারীর উপর সশস্ত্র হামলা

বাগেরহাট প্রতিনিধিঃ

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোংলায় স্বপ্না বেগম নামে এক নারীর উপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার দিগরাজের বিদ্যারবাহন এলাকায় নিজ বাড়ীতে হামলা শিকার হন তিনি। এ সময় ওই নারীর স্বামী সরকারী কর্মচারী ও তার ছেলে ঠেকাতে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। এ ঘটনায় ছয়জনকে আসামী করে মোংলা থানায় মামলা করেছেন ভূক্তভোগী স্বপ্না বেগম।মামলার বরাত দিয়ে মোংলা থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মোংলা উপজেলার দিগরাজের বিদ্যারবাহন এলাকার বাসিন্দা ও টেলিফোন এক্সচেঞ্জের টেকনিশিয়্যান মো: জয়নাল আবেদীনের স্ত্রী স্বপ্না দলিলমূল্যে জমি ক্রয় করে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। কিন্তু ওই জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৯ মে পাশ্ববর্তী সুভাষ মন্ডল, প্রতিমা রায়, রেজা, গোলাম হোসেন ও সোবাহান তার সীমানা ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে স্বপ্নার উপর হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় তার স্বামী জয়নাল আবেদীন ও ছেলে রিপন শিকাদার এগিয়ে আসলে তাদেরকেও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করা হয়। মামলার বিবরণে আরও বলা হয়, হামলার পরপরই আহত স্বপ্নার নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় ৩০ মে স্বপ্না বেগম হামলাকারী ওই ছয়জনকে আসামী করে মোংলা থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন বিশ্বাস বলেন, এ ঘটনার তদন্ত করে সতত্যা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগী স্বপ্না বেগমের স্বামী সরকারী কর্মচারী জয়নাল আবেদীন বলেন, মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামীরা তাদের প্রতিনিয়ত প্রকাশ্যে হুমকি দিয়ে গেলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করছেন না।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি