1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
যুবসমাজ ও তরুণসমাজের জন্য সুষ্ঠু বিনোদন হল খেলাধূলা-নকলায় ফাহিম চৌধুরী এমপি - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ad

যুবসমাজ ও তরুণসমাজের জন্য সুষ্ঠু বিনোদন হল খেলাধূলা-নকলায় ফাহিম চৌধুরী এমপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮ Time View

শেরপুর প্রতিনিধিঃ

(নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন আমাদের তরুণসমাজ ও যুবসমাজের জন্য সুষ্ঠু বিনোদন হল খেলাধূলা। খেলাধূলা যেমন তারা ইনজয় করতে পারে ঠিক তেমনি সুস্থ্য সমাজও গড়তে পারে।

ফাহিম চৌধুরী ৩ মে রবিবার বিকেলে শেরপুরের নকলায় পৌরসভার আয়োজনে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন আমাদের সকলের উচিত সারাবছর নানারকম খেলাধূলা চলমান রেখে যুবসমাজ ও তরুণসমাজের জন্য সুস্থ্য বিনোদনের ব্যবস্থা রাখা। এতে করে যুবসমাজ ও তরুণ সমাজের বিপথগামী হওয়ার সুযোগ থাকবেনা, মাদকাসক্ত হওয়ার সুযোগ থাকবেনা। এমনটি হলেই আমরা মাদকমুক্ত, অপরাধমুক্ত একটি সুস্থ্য সমাজ ও সুষ্ঠু দেশ গড়তে পারব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নকলা পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। 

ওইসময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্বে থাকা নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার ও মহিউদ্দিন মোক্তার, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশাসহ দলীয় নেতাকর্মী, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ক্রীড়ামোদি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ট্রাইবেকারে ৩ নম্বর ওয়ার্ডকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

শেরপুর।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি