1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজাপুরে ব্যাংক কর্মকর্তার পক্ষে-বিপক্ষে মুক্তিযোদ্ধাদের অবস্থান - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ad

রাজাপুরে ব্যাংক কর্মকর্তার পক্ষে-বিপক্ষে মুক্তিযোদ্ধাদের অবস্থান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৩৪ Time View

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে সোনালী ব্যাংক কর্মকর্তা মো. আনসার আলী খান এর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধাদের একাংশ উপজেলা মুক্তিযোদ্ধা চত্ত¡রে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও লোন পেতে ঘুষ দাবীর অভিযোগে আমজনতাসহ ২৫/৩০ জন মানববন্ধন কর্মসূচি পালন করেন। আধঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু, মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, আব্দুল আজিজ, হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে মো. জালাল আহম্মদ, মো. নজরুল ইসলাম প্রমূখ।

অপরদিকে বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধার অপর আরেক অংশ ব্যাংক কর্মকর্তার পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দেন। বিবৃতিতে তারা জানায়, বীর মুক্তিযোদ্ধা শাহ-আলম নান্নু সহ কয়েকজন আছেন যারা ব্যাংকে লোন করিয়ে দিয়ে লোন গৃহিতাদের কাছ থেকে লাখে এক হাজার টাকা করে হাতিয়ে নেয়। বিষটি ব্যাংক কর্মকর্তার নজরে আসলে তিনি তাদের বারবার সর্তক করেন। ঐ দালাল চক্র ক্ষিপ্ত হয়ে সাত-আট জন মুক্তিযোদ্ধাকে নিয়ে ব্যাংক কর্মকর্তাকে হয়রানী করতে মানববন্ধনের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এমনকি যাদেরকে ইস্যু করে মানববন্ধন করা হয়েছে তাদের কাউকে মানববন্ধনে দেখা যায়নি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম খলিফা, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল সিকদার, ইউনিয়ন সাবেক কমান্ডার মো. আলতাফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. হেলাল উদ্দিন, মো. নুরুজ্জামান ফরাজীসহ ১৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
লোন নিতে আসা মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খানের সন্তান ফাতিমা বেগম ও তার ছেলে সুজন জানায়, আমার মা ফাতিমা বেগমের সাথে ব্যাংক কর্মকর্তা কোন খারাপ আচারন করেননি বা কোন টাকা পয়সা দাবী করেনি। একটি কুচক্রিমহল আমার মাকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করতে অপচেষ্টা চালাচ্ছে। এমনকি আমার মাকে ইস্যু করে তারা মানববন্ধন করেছে, আমার মা সহ আমি ঐ মানববন্ধনে উপস্থিত ছিলাম না।
বাংলাদেশ সোনালী ব্যাংক রাজাপুর উপজেলা শাখার ব্যবস্থাপক মো. আসছার আলী খান বলেন, তিনি এই শাখায় যোগদান করার পরে কিছু দালালচক্র লোন পেতে সহায়তা করে দিয়ে লোন গৃহিতাদের কাছ থেকে ১০ হাজার ২০ হাজার করে হাতিয়ে নিত। তিনি এই দালাল চক্রদের প্রতিহত করতে যাদের ফাইল তাদের নিয়ে আসতে বলেন। এতে সব দাললচক্র একত্র হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছে চীন। গতকাল বুধবার বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান। খবর বিবিসির। তিনি বলেন, আমাদের চীনা বন্ধুরা মনে করেন, যুদ্ধ-পরবর্তী ইরান আর আগের ইরানের মতো নেই এবং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্যালোচনা করেছি। এর মাঝে ছিল যুদ্ধ, যুদ্ধ অবসানের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে নানা ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি ও চলমান দর-কষাকষি। ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে নতুন সময় আসছে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় বিজয়ের নিরাপত্তা বহর প্রত্যাহার এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিযুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীনমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি