1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজারহাটে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ad

রাজারহাটে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৩৮ Time View

রুবেল মিয়া, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ইং পালিত হয়। “শেখ হাসিনার বারতা নারী -পুরুষ সমতা, নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। আজ ০৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২১ইং উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সম্মেলন, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফির্সাস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, মহিদেব যুব সমাজ কল্যান সমিতি (এমজেএসকেএস) সমাজ উন্নয়ন কর্ম সংস্থা (সুকস), আরডিআরএস (বাংলাদেশ) প্রমুখ।

উক্ত বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মতার জয়ন্তী রাণীর সভাপতিত্বে এ আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম,
ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা, পিআইও কর্মকর্তা সজিবুল করিম। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কয়েক জন মহীয়সী নারী কে বেগম রোকেয়া দিবসের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি