1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শেরপুরে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ad

শেরপুরে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

কাকন সরকার শেরপুর :
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩২ Time View

 

শেরপুরে দলীয় নেতা-কর্মীদের আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

 

শুক্রবার বিকেলে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নে শেরপুর-জামালপুর ব্রিজে বিএনপি ও অঙ্গ  সংগঠনের নেতা-কর্মীরা ওই অভ্যর্থনা জানান। এদিকে তার আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে সদরের চরপক্ষীমারী ইউনিয়নে শেরপুর-জামালপুর ব্রিজে সমবেত হন। পরে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন তারা। এসময় নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি প্রিয়াঙ্কা বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। শেরপুরের জনগণের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি সবসময় কাজ করে যাব।

তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে নির্বাচন করেন।

সে সময় দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় তিনি পরাজিত হন এরপর গত ২০ এপ্রিল শেরপুরের জন্য জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রিয়াঙ্কা। 

ওইদিন ঢাকার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। সর্বশেষ ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন গত ৩ মে রাতে।  ওইদিন জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত আসনের নবনির্বাচিত আরো ৪৯ জন এমপি’কে শপথ বাক্য পাঠ করানো হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি