
কাকন সরকার , শেরপুর:
শেরপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ আসমা বিনতে রফিক।
অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মিজানুর রহমান ভূঁঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজ নাসরিন আক্তার। এছাড়া শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক मूल्यবোধ বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।
Leave a Reply