1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক শফিউল আজম সহ নিহত ২ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ad

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক শফিউল আজম সহ নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১২৮ Time View

জিএম তারেক মনোয়ার সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিউল আজম (৫০) সহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় এনামুল হক (৪০) নামের একজন ব্যবসায়ীও নিহত হয়েছেন। নিহত শফিউল আজম সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা। এনামুল হক (৪০) একই জেলার চরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় কুষ্টিয়াগামী ওয়ালটন কোম্পানির একটি মালবাহী ট্রাক ঝিনাইদহমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শফিউল আজম নিহত হন। আহত এনামূল হককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি