1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সান্তাহারে সোয়া কোটি টাকার জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস, অভিযানে কাস্টমস-ভ্যাটের কঠোর বার্তা!! - dainikbijoyerbani.com
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ad

সান্তাহারে সোয়া কোটি টাকার জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস, অভিযানে কাস্টমস-ভ্যাটের কঠোর বার্তা!!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩ Time View

 

সান্তাহারে সোয়া কোটি টাকার জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস, অভিযানে কাস্টমস-ভ্যাটের কঠোর বার্তা!!বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

বুধবার (২০ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে আট ট্রাক ভর্তি বিভিন্ন অবৈধ ও জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।

সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার একটি নির্ধারিত ভাগারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব পণ্য ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল ৩৪ লাখ ৭৫ হাজার ২৬৮টি বিড়ি, ২৮ হাজার পিস সিগারেটের শলাকা ও ব্যান্ডরোল, বিভিন্ন ব্র্যান্ডের ২ লাখ ৮৫ হাজার পিস শলাকা, ৫০ হাজার কার্টুন গুল, ২৫৮ কেজি জর্দা এবং ৮ হাজার ৪৬৬টি জর্দার কৌটা।

কাস্টমস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন গুদামে জব্দ অবস্থায় থাকা এসব পণ্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. শামিমুল আলমসহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ, নওগাঁ ১৬ ব্যাটালিয়ন ও সান্তাহার পৌরসভার কর্মকর্তারা।

রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শামিমুল আলম বলেন, “অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্য ধ্বংসের মাধ্যমে সরকার রাজস্ব সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে।”##

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি