
হবিগঞ্জের মাধবপুরে বিজিবি অভিযানে নিষিদ্ধ মদ ও গাজা উদ্ধার।
হৃদয় এস এম শাহ্-আলম
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের সীমান্তের অতন্দ্র প্রহরী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধীনস্থ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা থেকে গতকাল (৩০ এপ্রিল) শুক্রবার মালিকবিহীন ভারতীয় ৪ কেজি জট গাঁজা উদ্ধার করেছে ধর্মঘর কোম্পানি বিওপির টহলরত সৈনিক জওয়ানরা। আজ (১ মে) শনিবার ভোর সকালে আবার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নাইট রাইডার ভারতীয় প্রিমিয়াম ভটকা ৩০ বোতল মদ আসামি বিহীন উদ্ধার করা হয়েছে বলে, সত্যতা নিশ্চিত করেছেন ধর্মঘর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হামিদ। তিনি জানান,বিজিবির অভিযানের উপস্থিত বুঝতে পেরে চোরাকারবারীরা মদ ফেলে রেখে পালিয়ে যায়।
Leave a Reply