1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির পরিচয়পত্র প্রদান সম্পন্ন। - dainikbijoyerbani.com
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ad

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির পরিচয়পত্র প্রদান সম্পন্ন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭ Time View

 

মোঃ আবেদ আহমেদ – বিশেষ প্রতিনিধি

হবিগঞ্জের জেলার চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান গেস্ট হাউজে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট বিভাগের উদ্যোগে এক কর্মপরিকল্পনা সভা, আইডি কার্ড বিতরণ ও মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন। ০৬ জুন রোজ শনিবার মনোরম পরিবেশে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​”শিক্ষা – শান্তি – ঐক্য – প্রগতি” এবং “আসুন অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি আব্দুর রউফ পাশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ মান্না।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক মোঃ আবেদ আহমেদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাসুফ সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আশরাফুর রহমান মুক্তা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবেদ আহমেদ বলেন, “আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সবসময় সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা ও মানবিক সেবা পৌঁছে দেওয়া।” তিনি নতুন আইডি কার্ড প্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে আরও বলেন, “সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং নিজেদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে সমাজের ইতিবাচক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন— সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ মোঃ জিহান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক বদরুন্নাহার হক, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল ওদুদ, অর্থ সম্পাদক মেহজাবিন আক্তার, সহ-দফতর সম্পাদক আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান আহমেদ শাহান, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক সুমানা আক্তার সুবর্ণা এবং নির্বাহী সদস্য কাউসার মিয়া।
​এছাড়াও হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন— এইচ আর রুবেল, ইসমাইল হোসেন পাটোয়ারী, মো: বাহার মিয়া ও উজ্জ্বল দাস। অনুষ্ঠানে আরও অংশ নেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাছির আহমেদ।
​সাতছড়ি জাতীয় উদ্যান গেস্ট হাউজে আয়োজিত এই সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন এবং অসহায় মানুষের কল্যাণে মানবিক সহায়তা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। বক্তারা আগামী দিনে নিপীড়িত মানুষের পাশে থেকে ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি