1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি, তারা আগে থেকেই ছিল: আসিফ নজরুল - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ad

আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি, তারা আগে থেকেই ছিল: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ Time View

 

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি; বরং তারা আগে থেকেই বিদ্যমান ছিল। বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও ‘ফিরে আসা’ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার (১৯ মে) একটি দীর্ঘ ফেসবুক পোস্ট দেন।

সেই পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্য দিয়ে বিভিন্ন সময়ে আবার সক্রিয় হয়েছে। তার বক্তব্যে তিনি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা নিয়েও বিস্তৃত মন্তব্য করেন।

মাহফুজ আলম তার পোস্টে আরও উল্লেখ করেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক কাঠামো, আন্দোলন, গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক সিদ্ধান্তের পরিবর্তনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পুনঃউত্থানের ক্ষেত্র তৈরি হয়েছে বলে তার বিশ্লেষণ।

তিনি দাবি করেন, এসব ঘটনার ধারাবাহিকতায় দলটির রাজনৈতিক প্রভাব আবারও দৃশ্যমান হয়েছে এবং ভবিষ্যতে এ তালিকা আরও দীর্ঘ হতে পারে।

আসিফ নজরুলের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি