1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আরআর এন্টারপ্রাইজ'র ৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কর্তন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ad

আরআর এন্টারপ্রাইজ’র ৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কর্তন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৫৮ Time View

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ

আর.আর এন্টারপ্রাইজের ৫ বছর পূর্তি উপলক্ষ্যে অদ্য ০৩/১২/২০২১ইং বগুড়ার সেউজগাড়ীস্থ কারমাইকেল রোডে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে বগুড়া বিজনেস গ্রুপ (বিবিজি)’র সদস্যদের নিয়ে সুধী সমাবেশ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আর.আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাফায়েত-ই-রাব্বী (সুমন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহিম সরকার, প্রতিষ্ঠাতা সভাপতি, বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন (বিবিজিএফ)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সম্রাট আলী, সাধারণ সম্পাদক, বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন (বিবিজিএফ)। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সহধর্মিণী রেজওয়ানা পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আর. আর এন্টারপ্রাইজের সফলতা গল্প তুলে ধরে আগামীর সমৃদ্ধি কামনা করেন এবং উদ্যোক্তাদের ধৈর্য্য, সাহস, সততা, নিষ্ঠার সাথে অনলাইন ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান করেন। সম্মানিত অতিথি তার বক্তব্যে বিবিজির সাথে এধরণে মৈত্রী গঠনে আর.আর এন্টারপ্রাইজকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন। স্বত্বাধিকারী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিবিজি’র সকল সদস্যদের জন্য পণ্যভেদে ৫-১৫‰ পর্যন্ত ডিসকাউন্ট ঘোষণা করেন।

অন্যান্যদের উপস্থিত ছিলেন বিবিজি’র মডারেটর মুয়াজ বিন মুস্তাফিজ, হাসিবুল ইসলাম, সোনিয়া হক, শারমিন সুমনা, উদ্যোক্তা আব্দুল হাকিম, আলী শাহনেওয়াজ বিদ্যুৎ, জাহিদ হোসেন সহ বিবিজির প্রায় শতাধিক উদ্যোক্তা। অনুষ্ঠানে আলোচনা শেষে আর. আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে বিবিজিএফ এর পক্ষ হতে শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে আর.আর এন্টারপ্রাইজের শপ ভিজিট এবং তাদের সৌজন্যে কেক কর্তন ও উপহার বিতরণ করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি