1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আশাশুনি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ad

আশাশুনি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১১৪ Time View

মোঃ আবু সাঈদ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আশাশুনি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ আশাশুনি সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। অধ্যাপক সুশীল কুমার মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে কলেজের অধ্যাপক (ব্যবস্থাপনা বিভাগ) হাবিবুর রহমান, অধ্যাপক হোসেন আলি (রাষ্ট্রবিজ্ঞান), অধ্যাপক জাকির হোসেন (রাষ্ট্রবিজ্ঞান), হুজ্জাতুল ইসলাম (বাংলা), ক্যাপ্টেন এসহাক আলি (ইতিহাস), ফিরোজ আলম (ইংরেজী), মিজানুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান), সজল কুমার আঢ্য (রসায়ন), রবিউল ইসলাম (ইসলামের ইতিহাস) প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি চাপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিুর রহমান, সরকারি কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধি ও আশাশুনি মহিলা কলেজের প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, রেফারী এসোসিয়েশনের আনিছুর রহমান ও আছাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি