1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
এমপির ভুয়া পিএস গ্রেপ্তার - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ad

এমপির ভুয়া পিএস গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৩৫ Time View

এমপির ভুয়া পিএস গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের ভুঁয়া ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে বিকাশ রায় (২৬) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দীনের নেতৃত্বে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দূর্গাপুর বানিয়াপাড়া থেকে তাকে আটক করেন পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটককৃত প্রতারক বিকাশ রায় চিরিরবন্দর উপজেলার দূর্গাপুর (বানিয়াপাড়া) দক্ষনাথ রায়ের ছেলে।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দীন বলেন, “আটক বিকাশ রায় দীর্ঘদিন ধরে নিজেকে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের পিএস পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। ফেসবুকের ম্যাসেঞ্জারে বিভিন্ন ব্যক্তিকে চাকুরী নিয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা গ্রহণ করত সে”।
“প্রতারণার সময় সে নিজেকে জুয়েল নাম হিসেবে পরিচয় দিত। গত বছরের ২৩মে ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর থেকে সে আত্মগোপনে ছিল”।
“এরপর ভূঁয়া পিএসকে শনাক্ত করতে মাঠে নামে দিনাজপুর জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট। গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় তার নিজ বাসা থেকে তাকে আটক করতে সক্ষম হই”।
তার আরো বেশ কয়েকজন সহযোগী দীর্ঘদিন থেকে এই প্রতারণা কাজে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। গত বুধবার সকালে তাঁকে আদালতের সোপর্দ করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি