
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
কলাপাড়ায় ঘেরে মাছ ধরতে বাধা দেয়ায় ঘের মালিক মনোয়ার প্যদাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আজিম হাওলাদারের বিরুদ্ধে। সোমবার সকাল ৮ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত মনোয়ার হোসেন প্যদা জানান, তিনি সকালে তার ঘেরে গিয়ে দেখতে পান রাতেই মাছ ধরা ঝাল পেতে রেখেছিল আজিম হাওলাদার। সেই ঝাল টেনে তার ছেলে আবুবকর মাছ ধরতে ছিল তাখন ঘের মালিক বাধা দিলে আজিম হাওলাদার, সাজিম হাওলাদার ও বাচ্চু হাওলাদার এসে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে
মনোয়ার হোসেন প্যদা গুরুত্বর আহত হন। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানান। অভিযুক্ত আজিম হাওলাদার বলেন, সকালে তার ছেলে খালে মাছ ধরছিল। এসময় মনোয়ারের সাথে হাতাহিত এক পর্যায়ে সে মাথায় আঘাত পায়্
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটি আমরা শুনেছি। আমাদের অফিসার হাসপাতালে গিয়েছিল। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply